ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হাইতিতে ট্যাঙ্কার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৬০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২১,  10:50 AM

news image

এ দুর্ঘনটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান দেশটির ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনর। গতকাল মঙ্গলবার হাইতির বন্দরনগরী ক্যাপ-হাইতিয়েন থেকে রাজধানী পোর্ট অ-প্রিন্সে যাচ্ছিল একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ সময় একটি ট্যাক্সির সঙ্গে সংষর্ঘ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায়।

এ সময় পথচারী ও স্থানীয়দের অনেকে জ্বালানি তেল সংগ্রহে রাস্তায় চলে আসেন। এরপর পরই ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে আগুন। এ সময় আশাপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মারা যান অর্ধশত মানুষ। আগুন দগ্ধ হয়ে আহত হন আরও অনেকে। এদিকে দুর্ঘটনার পর আহত মানুষে ভরে যায় স্থানীয় হাসপাতালগুলো। জরুরি রক্ত ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদির সংকট দেখা দিয়েছে। আহতদের চিকিৎসায় সরকার ইতোমধ্যে ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন হাইতি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় অন্তত কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। হাইতিতে বর্তমানে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরুতে দেশটির প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের পর হাইতি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েও যাচ্ছে। সূত্র রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম