ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

হাইকোর্ট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৫,  10:57 AM

news image

রাজধানীর হাইকোর্ট এলাকার কদম ফোয়ারা মোড়ে ট্রাকচাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।নিহত সেন্টু ইসলাম পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ ঈদগাহ মাঠ এলাকার আলাউদ্দিন খালাসীর ছেলে।  মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেন্টুর বন্ধু আল-আমিন জানান, মঙ্গলবার রাতে তারা মোটরসাইকেলে করে কাকরাইলে একটি কাজে গিয়েছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন সেন্টু। কাজ শেষে বাসায় ফেরার সময় হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার মোড়ে ইউটার্ন নেওয়ার মুহূর্তে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় দুইজনই ছিটকে পড়েন। ওই সময় ট্রাকটি সেন্টুকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেন্টুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বস্থা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেন্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য সেন্টুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম