ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র ইরানে দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা প্রতিরোধে তেহরান দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত দেশের রপ্তানির ১৭.৫১ শতাংশ এসেছে বেপজা থেকে বিশ্বে ফের অস্থির তেলের দাম, বিপিসির বড় লোকসানের শঙ্কা

হাইকোর্টে রিট খারিজ: নির্বাচন করতে পারবেন না শাম্মী আহমেদ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৩,  1:08 PM

news image

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. শাম্মী আহমেদের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এসএম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার তাঁর আবেদন সরাসরি খারিজ করে দেন। এর ফলে তিনি নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব শফিক। এর আগে দ্বৈত নাগরিক থাকায় শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। মেহেন্দীগঞ্জ-হিজলা আসনে শাম্মী আহমেদের দুটি আপিল আবেদনই নামঞ্জুর করে নির্বাচন কমিশন। হাইকোর্টের রায়ের পর তাঁর প্রার্থিতা বাতিল বহালই থাকল। শুক্রবার সকালে ইসিতে আপিল শুনানি শেষে তাঁর প্রার্থিতা নামঞ্জুর করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। শাম্মী আহমেদ মনোনয়নপত্রে দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) সংক্রান্ত তথ্য গোপন করেছেন- এ  অভিযোগ করে তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। পরে রিটার্নিং অফিসার শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। প্রসঙ্গত, আওয়ামী লীগের একাংশের সঙ্গে পঙ্কজ নাথের বিরোধের জেরে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় গত কয়েক বছর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে পঙ্কজ নাথকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা দেশজুড়ে ছিল আলোচিত। এদিকে পঙ্কজবিরোধীদের সমর্থনে ড. শাম্মী ২০২১ সালের ডিসেম্বর থেকে নির্বাচনী এলাকায় যাতায়াত শুরু করেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন পান তিনি। অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত পঙ্কজ নাথ লম্বা সময় ধরে নীরব থাকার পর মনোনয়নপত্র দাখিলের শেষদিন অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম