ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন মেয়র জাহাঙ্গীর

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৩,  11:09 AM

news image

সুপ্রিম কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে তিনি ক্ষমা চান। আগামী ১২ অক্টোবর মেয়রের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিনও মেয়র জাহাঙ্গীর আলমকে কোর্টে হাজির থাকতে বলা হয়েছে। এর আগে, গত ১৭ আগস্ট প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেন। সুপ্রিম কোর্টের চার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তাকে তলব করা হয়। সেই সঙ্গে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়। উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে অশালীন মন্তব্য করেন। মন্তব্যের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিন সদস্যসহ চার আইনজীবী আদালত অবমাননার আবেদনটি করেন। তারা হলেন আইনজীবী হারুন অর রশীদ, আইনজীবী মাহফুজুর রহমান রোমান, আইনজীবী মো. মনিরুজ্জামান রানা ও আইনজীবী শফিক রায়হান শাওন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম