ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

হাইকমিশনের খালি গাড়িতে আ. লীগ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

#

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  12:18 PM

news image

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ডিম নিক্ষেপ করেছেন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপের যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ডিম নিক্ষেপ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটি অনুষ্ঠানে অংশ নেন। প্রথম অনুষ্ঠানটি ছিল ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান এন্ড ওরিয়েন্টাল স্টাডিজ-এ, যা বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করে। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের ১৮ জন কর্মী সোয়াস-এর সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। তবে উপদেষ্টা নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন এবং তার গাড়িতে কোনো সমস্যা হয়নি। হাইকমিশনের বিবৃতি অনুযায়ী, অনুষ্ঠান শেষে মাহফুজ আলম এবং কর্মকর্তারা যথা সময়ে ক্যাম্পাস ত্যাগ করেন। এর পর হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে সেই খালি গাড়ি দুটিতে ডিম নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়। বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে বাংলাদেশ হাইকমিশনে পরের অনুষ্ঠানেও যোগ দেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম