ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা

হল থেকে জাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২৩,  9:31 PM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আরাফাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় মীর মশাররফ হোসেন হলের ‘বি’ ব্লকের ১১৫ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সিয়াম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। সিয়ামের সহপাঠীরা জানান, সন্ধ্যায় তার কক্ষের সামনে একাধিকবার ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় জানালার গ্লাসের ওপরের কাগজ সরিয়ে ভেতরে সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে সিয়ামকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হয়। তখন আমরা পরীক্ষা করে দেখি, সে আগেই মারা গেছে। তার গলার মধ্যে রশি গেঁথে ছিল। ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম