ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা, পুলিশ মোতায়েন

#

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  3:00 PM

news image

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়ছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকেই হল থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বের হয়ে যান অনেকে। মূলত নিরাপত্তার স্বার্থে গতকাল মঙ্গলবার বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং আজ সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কুয়েট প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিন্ডিকেট সভার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আরও ১-২ দিনের সময় দিয়ে হল ত্যাগের নির্দেশনা দেওয়া উচিত ছিল বলে জানান তারা। তবে গতকাল রাতে হলত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে হলে থাকার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছিলেন কিছু সংখ্যক শিক্ষার্থী। রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এদিকে ক্যাম্পাসের দুই গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম