ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

হরর থ্রিলার গল্পের স্বল্পদৈর্ঘ্য ‘একটি খোলা জানালা’

#

বিনোদন প্রতিবেদক

০১ জুলাই, ২০২৪,  4:50 PM

news image

তীক্ষ্ণ চাহনি, হাতে স্টেথোস্কোপ, মাথায় নার্সিং ক্যাপ, হাসিমুখের অভিব্যক্তিতে যেন লুকিয়ে আছে এক রহস্য। এমনি এক লুকে দেখা গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। ওটিটি প্লাটফর্ম বিঞ্জের ফেইসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে অভিনেত্রীর এমন পোস্টার।  জানা গেছে, শর্ট ফিল্ম 'একটি খোলা জানালা'র ফার্স্ট লুক পোস্টার এটি। যেটি বিঞ্জে মুক্তির অপেক্ষায়। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ। নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘একটি খোলা জানালা’ ৫০ মিনিট দৈর্ঘ্যের একটি শর্টফিল্ম। এটি থ্রিলার এবং হরর মিশ্রণে নির্মিত একটি সিনেমা। গল্পটা দেশের বাইরের একটা গল্প৷ সেই গল্পকে বাংলাদেশের প্রেক্ষাপটে এনে চিত্রানাট্য তৈরি করা। নারীকেন্দ্রিক চরিত্রের গল্প। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া। ফারিণ ও নাদিয়া দুইজনকেই নার্সের চরিত্রে দেখা যাবে জানিয়ে নির্মাতা বলেন, এটা দুজন নার্সের গল্প। নারীকেন্দ্রিক গল্পে সবসময় যে রকম চ্যালেঞ্জিং চরিত্র তুলে ধরি এটাও তেমন। দুজনের জন্য ও চরিত্রটা ধারণ করা খুব কঠিন ছিল। এর আগে তারা এই ধরনের চরিত্র করেনি। ফারিণের সঙ্গে এটা আমার প্রথম ওটিটি কাজ। জুলাইয়ের প্রথম সপ্তাহে শর্ট ফিল্মটি মুক্তি পাবে জানিয়ে নির্মাতা বলেন, এই ঈদে মুক্তিপ্রাপ্ত আমার দুটি কাজ 'তিথিডোর' এবং 'হাজত' যেভাবে দর্শক পছন্দ করছে তেমনভাবে এই কনটেন্ট নিয়েও আমি আশাবাদী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম