ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে চারটিতে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:03 AM

news image

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল মঙ্গলবার আরও কমেছে। প্রাথমিক শিপিং তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে মঙ্গলবার মোট চারটি জাহাজ চলাচল করেছে, যা আগের দিনের সাতটির তুলনায় তিনটি কম। 


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার চলাচল করা চারটি জাহাজের মধ্যে দুটি প্রণালী দিয়ে বের হয়ে গেছে এবং দুটি প্রবেশ করেছে। তবে তথ্যগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরবর্তী সময়ে এতে পরিবর্তন আসতে পারে।


প্রাথমিক হিসাব অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে কোনো বড় তেলবাহী জাহাজ (ভিএলসিসি) বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার চলাচল করেনি। আবার কিছু জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচল করায় সেগুলোর তথ্যও হিসাবের মধ্যে আসেনি। তাই প্রকৃত জাহাজ চলাচলের সংখ্যা চারটির চেয়ে বেশি হতে পারে।


মঙ্গলবার এই নৌপথে মাত্র চারটি জাহাজ চলাচল করেছে, যেখানে গত ১০ দিনে প্রতিদিন গড়ে ১৮টি জাহাজ চলাচল করেছে। এর আগের দিনও জাহাজ চলাচল ছিল সাতটি। সূত্র: রয়টার্স, আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম