ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা হরমুজ প্রণালি থেকে ৬ জাহাজকে ফিরিয়ে দেওয়ার দাবি ইরানের জামায়াত কতটা গণতান্ত্রিক, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল এবার মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ ট্রলের শিকার শ্রেষ্ঠ শিক্ষিকা: ‘শ্রাবণের মেঘগুলো’ হয়ে উঠল সবার প্রতিবাদের ভাষা

হরমুজ প্রণালি থেকে ৬ জাহাজকে ফিরিয়ে দেওয়ার দাবি ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২৬,  2:09 PM

news image

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ছয়টি জাহাজ নৌ-চলাচলের জন্য নির্ধারিত পথ এড়িয়ে একটি অবৈধ ও অনিরাপদ রুট ব্যবহার করে অতিক্রমের চেষ্টা করেছিল বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, জাহাজগুলো চলাচলের সময় নিজেদের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা (এআইএস) বন্ধ করে দেয়। এ সময় একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয় এবং বাকি জাহাজগুলোকে ইরানের দৃঢ় ব্যবস্থাপনার মাধ্যমে আবার উপসাগরীয় এলাকায় ফিরে যেতে বাধ্য করা হয়।

এক কর্মকর্তার বরাত দিয়ে আইআরআইবি জানায়, সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, মার্কিন সামরিক বাহিনীর উসকানির পর জাহাজগুলো ওই রুট ব্যবহার করার চেষ্টা করেছিল।

তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট জাহাজগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্বাধীনভাবেও ইরানের এ দাবি যাচাই করা সম্ভব হয়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক নৌ-চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম