ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

হরমুজ প্রণালিতে নতুন নৌপথে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান-ওমান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট, ২০২৬,  6:39 PM

news image

হরমুজ প্রণালিতে নতুন একটি অস্থায়ী নৌপথের ভৌগোলিক অবস্থান (জিওগ্রাফিক্যাল কো-অর্ডিনেট) নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর দাবি করেছে ইরান। কয়েক সপ্তাহের আলোচনার পর দুই দেশ এখন চূড়ান্ত খসড়া প্রণয়নের পর্যায়ে রয়েছে। যৌথ বিবৃতি প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে এ সমঝোতার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ইরানি কর্মকর্তারা।

কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরানের কর্মকর্তাদের ভাষ্য, এই আলোচনা কেবল ইরান ও ওমানের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এতে কোনো বিদেশি পক্ষের হস্তক্ষেপ ছিল না। তবে তারা স্পষ্ট করে বলেছেন, নতুন নৌপথ নিয়ে সম্ভাব্য সমঝোতা হলেও হরমুজ প্রণালির পরিস্থিতি যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে এমনটি মনে করার সুযোগ নেই।

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধের কারণেই হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হয়েছে। ফলে নতুন নৌপথ চালু হলেও মূল সংকট পুরোপুরি দূর হবে না।

অন্যদিকে, ওয়াশিংটন ইরানের এমন দাবি প্রত্যাখ্যান করেছে যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর তেহরানের নিয়ন্ত্রণ থাকবে। যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, কোনো অস্থায়ী নৌপথ ব্যবহারের ক্ষেত্রে জাহাজ চলাচলের জন্য কোনো ধরনের অনুমতি, অনুমোদন বা ফি প্রযোজ্য হওয়া উচিত নয়।

এদিকে, দায়িত্ব গ্রহণের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, দেশের শত্রুরা ইরানের সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং কৌশলগত সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে। তার দাবি, এর উদ্দেশ্য ছিল ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং প্রযুক্তিগত অগ্রগতিকে দুর্বল করে দেওয়া।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, নতুন অস্থায়ী নৌপথ নিয়ে সমঝোতার পথ অনেকটাই এগোলেও হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মৌলিক বিরোধ এখনো বহাল রয়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও তা যে চলমান সংকটের অবসান ঘটাবে, এমন নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞদের মতে, এই সমঝোতা কেবল নৌ চলাচল স্বাভাবিক করার একটি অন্তর্বর্তী ব্যবস্থা হতে পারে; বৃহত্তর ভূরাজনৈতিক বিরোধের সমাধান এখনো অধরাই রয়ে গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম