ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি নেবে ইরান ও ওমান : রিপোর্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৬,  10:48 AM

news image

যুদ্ধবিরতি চুক্তি

যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছেন। এ কারণেই এই চুক্তিকে তেহরান ‘বিজয়’ হিসেবে বিবেচনা করছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ফি নিতে পারবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এপি। এপি একটি অজ্ঞাতনামা আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যবহার করবে। তবে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ওই কর্মকর্তা সরাসরি আলোচনার সঙ্গে যুক্ত থাকলেও অভ্যন্তরীণ বিষয় প্রকাশের অনুমতি না থাকায় পরিচয় গোপন রেখে এ তথ্য জানিয়েছেন। হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমান উভয়েরই আঞ্চলিক অধিকার রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম