ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট, ২০২৬,  10:59 AM

news image

হরমুজ প্রণালি পুনরায় চালু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। ইরান ও ওমানের মধ্যে আলোচনার পরও গুরুত্বপূর্ণ এই নৌপথটি কবে খুলবে, তা স্পষ্ট না হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে।


এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল। সে সময় ধারণা করা হয়েছিল, ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হতে যাচ্ছে এবং এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় চালু হতে পারে।


যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে প্রণালিটির কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার সরাসরি প্রভাব পড়ে।


এদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে এখনো কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে দেশটি। এ কারণে হরমুজ প্রণালি ঠিক কবে পুনরায় খুলবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো রয়েছে। আর সেই অনিশ্চয়তার প্রভাবই আবারও দেখা যাচ্ছে আন্তর্জাতিক তেলের বাজারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম