ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

হরমুজ চুক্তি হলেই নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ আগস্ট, ২০২৬,  4:03 PM

news image

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে ইরান ও ওমানের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার পথে। চুক্তি সম্পন্ন হলেই ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে মতে, ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্র আশা করছে, শিগগিরই একটি চুক্তি হবে।

ওই কর্মকর্তা জানান, চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কোনো ধরনের বাধা ছাড়াই স্বাভাবিক করার বিষয়টি নিশ্চিত হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নেবে।

তিনি বলেন, ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ ইরান তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কি না, তার ওপর নির্ভর করবে।

মার্কিন কর্মকর্তা আরও বলেন, ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করেই যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নির্ধারিত হবে। এদিকে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ওমানের সঙ্গে চুক্তি হলেও গুরুত্বপূর্ণ এই জলপথ পুরোপুরি পুনরায় খুলে দেওয়া হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম