ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

হরমুজে কড়াকড়ি বাড়াল ইরান, জাহাজ চলাচলে সতর্কবার্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মে, ২০২৬,  11:20 AM

news image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিজেদের কর্তৃত্ব আরও জোরালোভাবে তুলে ধরে বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য নৌযানকে নির্ধারিত নৌপথ অনুসরণ করতে হবে।  পাশাপাশি যাত্রা শুরুর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমোদন গ্রহণের বিষয়টিকে বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরান সতর্ক করে বলেছে, নির্ধারিত নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিধিনিষেধ লঙ্ঘনের পরিণতি ‘গুরুতর ও অনাকাঙ্ক্ষিত’ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এদিকে হরমুজ প্রণালি এলাকায় মোতায়েন থাকা বিদেশি সামরিক বাহিনীর প্রতিও কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, প্রণালির ব্যবস্থাপনা কিংবা সামুদ্রিক চলাচলে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এমন কোনো উদ্যোগ নেওয়া হলে তার ‘যথাযথ ও দৃঢ় জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটি। বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র : আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম