ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:23 AM

news image

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিকের তুলনায় কমে গেছে। প্রাথমিক ট্র্যাকিং তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই জলপথ দিয়ে মাত্র ছয়টি পণ্যবাহী জাহাজ পার হয়েছে। আগের দিন সোমবার এ সংখ্যা ছিল নয়টি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।


রয়টার্সের উদ্ধৃত কেপলারের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১২টি জাহাজ চলাচল করেছে। সেই হিসাবে মঙ্গলবারের জাহাজ চলাচলের সংখ্যা স্বাভাবিক গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।


তবে ট্র্যাকিংয়ের এই সংখ্যা পরবর্তী সময়ে পরিবর্তিত হতে পারে। কারণ সমুদ্রযাত্রার সময় কিছু জাহাজ নিরাপত্তা বা অন্যান্য কারণে তাদের ট্রান্সপন্ডার বন্ধ রাখে।


কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার চলাচল করা ছয়টি জাহাজের মধ্যে পাঁচটি হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে এবং একটি বের হয়েছে। এসব জাহাজের মধ্যে একটি পানাম্যাক্স ও একটি ইন্টারমিডিয়েট ট্যাংকার ছিল।


এদিকে আরেক গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচল কিছুটা কমেছে। মঙ্গলবার সেখানে মোট ২৫টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ১১টি প্রবেশ করেছে এবং ১৪টি বের হয়েছে।


গত ১০ দিনে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২৭টি জাহাজ চলাচল করেছে। অর্থাৎ সাম্প্রতিক দিনের চলাচলও গড়ের তুলনায় কম।


মঙ্গলবার বাব আল-মান্দেব দিয়ে চলাচল করা জাহাজগুলোর মধ্যে দুটি সুয়েজম্যাক্স, আটটি আফ্রাম্যাক্স এবং একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ট্যাংকার ছিল। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম