ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

হবিগঞ্জে হাজতে আসামির ঝুলন্ত মরদেহ, পুলিশের দাবি আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২৩,  10:39 AM

news image

হবিগঞ্জের বানিয়াচং থানার হাজতে গোলাম রাব্বানী (২৫) নামে এক আসামি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে হাজতের ফ্যানের সঙ্গে পরনের বেল্ট ও গেঞ্জি গলায় বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানান বানিয়াচিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। নিহত যুবক বানিয়াচংয়ের নন্দীপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। ওসি দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে তার গ্রাম ঘেকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে হাজতে ঢোকানো হয়। এশার নামাজের সময় পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানীকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, আনুমানিক এশার নামাজের সময় আমরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। পরে হবিগঞ্জ মর্গে পাঠানো হবে। তবে এ বিষয়ে জানতে গোলাম রাব্বানীর পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম