ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

হবিগঞ্জে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার চালকসহ ৩ জনের

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২৩,  10:18 AM

news image

হবিগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৪ জুন) সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে রফিক মিয়া, বানিয়াচং উপজেলার লঘুচৌধুরী পাড়ার আজিজুর রহমানের ছেলে জিয়াউর রহমান ও আজমিরীগঞ্জের আনন্দপুর গ্রামের আব্দুল বারির ছেলে মুসা মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , রোববার সকালে রফিক মিয়া, জিয়াউর রহমান ও মুসা মিয়া একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে আসছিলেন। সকাল ৭টার দিকে তারা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর নামক স্থানে পৌঁছালে সিলেটগামী একটি বিরতিহীন বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম