ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২২,  1:50 PM

news image

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে সার ছিটানোর সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের মাইদ্যার বিল সংলগ্ন পিঠে বাড়ি হাওরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার ১ নং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর বন্দের বাড়ি গ্রামের মৃত আব্দুল বারিক উল্লার ছেলে আব্দুল করিম (৬০) ও মৃত তাঁরা উল্লার ছেলে নুর উদ্দিন (৪৫)। স্থানীয়রা জানায়, ধানের জমিতে সার ছিটানোর জন্য সকালে হাওরে গিয়েছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। এ সময় তারা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে এলাকার লোকজন সেখানে ছুটে যান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাশ বলেন, বজ্রপাতে দুইজন মারা গেছেন। তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম