ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

হবিগঞ্জে নিপাহ ভাইরাস, বাড়তি সতর্কতা জারি

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  1:55 PM

news image

হবিগঞ্জে মিলল নিপাহ ভাইরাসের অস্তিত্ব। এ খবরের পর পরই জরুরি স্বাস্থ্যবার্তা প্রচার করেছে জেলাটির স্বাস্থ্য বিভাগ। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হবিগঞ্জসহ দেশের ২৮টি জেলায় এ বিষয়ে সতর্ক বার্তা জারি করা হয়। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক বলেন, ‘দুই সপ্তাহ আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হবিগঞ্জ জেলার বাসিন্দা একজনের শরীরে নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়ার খবর আসে। তবে ওই ব্যক্তি কোথায় বসবাস করেন তা জানানো হয়নি। ’ তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে সতর্কতা জারির পর নিপাহ রোগবিষয়ক জরুরি স্বাস্থ্যবার্তা প্রচার করা হয়েছে। ’ স্বাস্থ্য বার্তায় বলা হয়েছে, নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ। যা বাদুড় থেকে মানুষে মূলত খেজুরের কাঁচা রস পানের মাধ্যমে সংক্রমিত হয়। সাধারণত শীতকালে এই রোগ বিস্তার লাভ করে। খেজুরের রস থেকে তৈরি গুড় খাওয়ায় কোনো বাধা নেই। এই রোগে মৃত্যুর হার ৭০ শতাংশেরও বেশি। প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম