ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০২২,  2:57 PM

news image

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত বাদশাহ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া (৩৫) ও আহাদ মিয়া (২৭)। তারা দুজনই যশোর জেলার বাসিন্দা। জানা গেছে, আজ সোমবার দুপুরে সিলেট থেকে ঢাকাগামী বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগী বোঝাই ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বালুবাহী ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো ও দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম