ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

হবিগঞ্জে এক রাতে ৩ বাসায় দুর্ধর্ষ চুরি

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  10:40 AM

news image

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের পৃথক স্থানে এক রাতে শিক্ষক, সাংবাদিক ও  হাসপাতালের সেবিকার  বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরসভার ৩টি বাসায় একরাতে এ ঘটনা ঘটেছে। জানা যায়, পৌর শহরের ক্রসরোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল হকের বাসার রান্না ঘরের ভেন্টিলেটর ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা সাড়ে ১৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা, স্বাক্ষর করা ইসলামী ব্যাংকের ৩টি চেক বই, ৬০ লাখ টাকার এফডিআরের বই ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরে মূল্যবান আসবাপত্র চোরেরা লুটে নিয়ে যায়।

 ঘরের মালিক ফজলুল জানান, আমার পরিবার সকল সদস্যকে নিয়ে চিকিৎসা করানো জন্য কয়েকদিন আগে ঢাকায় যাই। গতকাল আমার ঘরের গৃহকর্মী প্রতিদিনের মতো সকালে কাজে এসে বাইরে থেকে তালা না খুলতে পেরে আমাকে বিষয়টি অবগত করে। পরে ওইদিনই আমি সন্ধ্যায় ঢাকা থেকে বাসায় এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পাই ঘরের মালামাল এলোমেলো রয়েছে। তিনি আরো জানান, চোরেরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। এদিকে, চুনারুঘাট পৌর শহরের উত্তরবাজার এলাকায় সাংবাদিক নুর উদ্দিন সুমনের বাসায় জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চোররা। এ সময় চোরেরা দেড় ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার, এসারের ১টি ল্যাপটপ, প্রয়োজনীয় জিনিসপত্রসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। সাংবাদিক নুর উদ্দিন সুমন জানান, গতকাল রাতে আমি প্রয়োজনীয় কাজে অন্যত্র অবস্থান করি। পরের দিন বাসায় ঢুকে দেখি, ঘরের আসবাপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। এসময় চোরেরা আমার খালি বাসায় প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। অপরদিকে, পৌর শহরের উত্তর বাজারের বাসিন্দা মো. জাকারিয়া হোসেনের মালিকানাধীন বাসায় চুনারুঘাট হাতপতালের এক সেবিকার  বাসা থেকে চোরেরা নগদ ৬৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার, আসবাপত্র ও দামি কাপড়-চোপড় লুটে নিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পৃথক ৩টি স্থান আমরা পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: কালের কন্ঠ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম