ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

হবিগঞ্জের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০২২,  11:20 AM

news image

হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের কারণে হবিগঞ্জ থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।জানা গেছে, শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে বাস চলাচল পুনরায় শুরু হবে। হবিগঞ্জে মটর মালিক গ্রুপের আওতাধীন সকল গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে। আঞ্চলিক সড়কের পাশাপাশি হবিগঞ্জ থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সড়কের বাস চলাচলও বন্ধ রেখেছেন চালকরা। হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল গণমাধ্যমকে বলেন, শনিবার যে বাস চলাচল বন্ধ থাকবে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে ও সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে আমরা আগেই যাত্রীদের জানিয়েছি। যে কারণে যাত্রীদের তেমন দুর্ভোগ হবে না। তবুও সাময়িক এই অসুবিধার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমা চাইছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম