ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

হবিগঞ্জের বাহুবলে নৌকাডুবিতে ৪ নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুলাই, ২০২২,  10:14 AM

news image

হবিগঞ্জের বাহুবলে নৌকাডুবিতে ৪ নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) রাতে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা। বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে একটি ইঞ্জিনচালিত একটি নৌকা স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিল। নৌকাটি রউয়াইল হাওরে পৌঁছলে হঠাৎ ডুবে যায়।

এতে হাওরের পানিতে তলিয়ে চারজন নারী মারা যান। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালন শিমুল মো. রাফি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হলে স্থানীয় ইউপি মেম্বার মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় চারজন নারী মারা গেছেন। বাকি চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম