ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  1:56 PM

news image

মাদক মামলায় মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ চক্রের সদস্য তার ছোট ভাই টনি হার্নান্দেজকে যুক্তরাষ্ট্রে গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার প্রত্যর্পণের অনুরোধ জানানোর পর দেশটির একটি আদালতের বিচারক তাকে গ্রেফতারের আদেশ দেন। মঙ্গলবার বিকেলে আদালতের মুখপাত্র মেলভিন দুতার্তে জানান, হার্নান্দেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

গ্রেফতারি পরোয়ানা জারি হলে রাজধানী তেগুসিগালপায় তার বাড়িতে ঢোকে পুলিশ। পরে হুয়ান অরল্যান্ডো আত্মসমর্পণ করেন। এরপর তাকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। তিনি মাদক পাচারকারীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগের মধ্যে পদত্যাগের পর থেকে জল্পনা চলছিল। বামপন্থী নেতা জিওমারা কাস্ত্রো গত মাসে তার স্থলাভিষিক্ত হন। তিনি হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট। ২০১৪ সাল থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। তিনি অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। হন্ডুরাস বছরের পর বছর ধরে লাতিন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে চোরাচালানকৃত মাদকের একটি প্রধান ট্রানজিটে পরিণত হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম