ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

হত্যা মামলার আসামিকে শ্বশুর বাড়িতে কুপিয়ে খুন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২৩,  11:07 AM

news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচিত ইউপি সদস্য আলম ঝাপরা হত্যা মামলার আসামি দুরুল হোদাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত দুরুল হোদাজেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের চাঁন মন্ডলের ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৫ জুন) রাত ৮টার দিকে নয়ালাভাঙ্গা গ্রামের টুনটুনি পাড়ায়। জানা গেছে, একদল দুর্বৃত্ত দুরুল হোদার শ্বশুর বাড়ি টুনটুনি পাড়াতে গিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং মৃত ভেবে তাকে ফেলে চলে যায়। পরে মুমুর্ষ অবস্থায় তার স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং রাত ১০টার দিকে পথেই সে মারা যায়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, দুরুল হোদা একটি হত্যা মামলার আসামি এবং তিনি জামিনে ছিলেন। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম