ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি ১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার

হঠাৎ সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ, ২০২২,  2:16 PM

news image

হঠাৎ করেই ইউক্রেনের সঙ্গে ১০ দিন ধরে চলা যুদ্ধে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম আরটি, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাসহ অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।  প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের দুটি শহরে মানবিক করিডোর স্থাপনের অংশ হিসেবে খণ্ডকালীন এ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে পুতিন প্রশাসন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের মারিওপোল এবং ভলনোভাখা এলাকা থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। মানবিক দিক বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সম্মত হয়। বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদলিয়াক টুইটারে এ কথা জানিয়েছিলেন। সে সময় তিনি বলেন, দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে। দুর্ভাগ্য যে, এবারও বৈঠকে আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি। তবে আলোচনায় বেসামরিক লোকদের সরিয়ে নিতে সম্মত হয়েছে দুই পক্ষ। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে তীব্র দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এরপর গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম