ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

হঠাৎ সরিয়ে দেওয়া হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৫,  9:56 PM

news image

হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে এ পদে রুটিন দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, বহুল আলোচিত ও সমালোচিত চুক্তিতে নিয়োগ পাওয়া মোখলেস উর রহমানের স্থলে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে এ পদে স্থলাভিষিক্ত করা হবে। প্রসঙ্গত, গত বছরের ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসাবে ড. মো. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। মোখলেস বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি জনপ্রশাসন সচিবের দায়িত্ব পাবার পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের অবমূল্যায়ন করা হয় বলে অভিযোগ ওঠে। সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তারা একের পর এক গুরুত্বপূর্ণ পদে পদায়ন হওয়ায় বঞ্চিত কর্মকর্তারা ক্ষুব্ধ হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম