ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

হঠাৎ সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা

#

বিনোদন প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  4:15 PM

news image

সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে সবার কাছে ক্ষমা চেয়েছেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের কৃতকর্মের জন্য ক্ষমার পাশাপাশি দোয়াও প্রত্যাশা করেছেন তিনি। প্রভা লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়……। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’ প্রভা আরও লিখেছেন, ‘আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা করে দিন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’ অভিনয় জীবনে প্রভা এখন ব্যস্ত আছেন ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে। সকাল আহমেদের পরিচালনায় নাটকটির প্রচার শুরু হয়েছে গত ৩১ মে থেকে। এতে প্রভার সঙ্গে আরও আছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম