ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

হঠাৎ গতিপথ বদলালো ‘অশনি’, অন্ধ্র প্রদেশে রেড অ্যালার্ট

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২২,  10:06 AM

news image

হঠাৎ গতিপথ বদলে ভারতের উপকূলীয় এলাকার দিকে এগোতে শুরু করেছে ঘূর্ণিঝড় অশনি। এখন সেটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে অন্ধ্র প্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এনডিটিভির। বিশাখাপত্তনম ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পরিচালক সুনন্দা বলেছেন, গতিপথ বদলে ঘূর্ণিঝড়টি কাকিনাড়া উপকূল স্পর্শ করতে পারে। এরপর সেটি আবার কাকিনাড়া ও বিশাখাপত্তনমের মধ্যকার সমুদ্রে চলে যাবে। মঙ্গলবার রাতে তিনি বলেন, অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা ও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর আগে ঝড়ের গতিপথ উত্তর-পশ্চিম দিক দেখাচ্ছিল। কিন্তু গত কয়েক ঘণ্টায় এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ঝড়টি এখন অন্ধ্র উপকূলের খুব কাছে। এর আগে ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাসে বলা হয়েছিল, ঝড়টি ক্রমাগত শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোবে। কিন্তু সেটি স্থলভাগে আঘাত হানার আশঙ্কা নেই বলে জানিয়েছিল তারা। তবে ঝড়ের গতিপথ বদলে যাওয়ায় পূর্বাভাসও পরিবর্তন করা হয়েছে। সুনন্দা বলেছেন, আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড় অশনি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে এবং অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি চলে যাবে। বুধবার সকালে সেটি দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে কাকিনাড়া ও পূর্ব গোদাবরী উপকূল স্পর্শ করবে এবং তারপর পূর্ব দিকে বিশাখাপত্তনম উপকূলের দিকে সমান্তরালভাবে এগিয়ে যাবে। ভারতীয় এ কর্মকর্তা আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে কাকিনাড়া, গণগাভরম এবং ভীমুনিপতনম বন্দরে ১০ নম্বর বিপদ সংকেত জারি করেছে আইএমডি। এছাড়া বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা এবং গুন্টুরসহ অন্ধ্র প্রদেশের জেলাগুলোতে রেড অ্যালার্টও জারি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম