ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

হজ শেষে ৩৫ হাজার ৩৮৯ হাজি দেশে ফিরেছেন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২২,  4:35 PM

news image

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে এসেছেন। শুক্রবার (২৯ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া সৌদি আরবের জেদ্দায় মারা গেছেন আরেক বাংলাদেশি হাজি। গত বুধবার (২৭ জুলাই) যাওয়া ব্যক্তির নাম মো. নাজিম উদ্দীন (৬২)। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। এবার হজে গিয়ে এ নিয়ে ২৪ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও সাতজন নারী। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত মোট ৯৭টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে পাঁচটি। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। উল্লেখ্য, গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম