ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

হজ যাত্রীদের বিমান ভাড়া দেড় লাখ টাকা করার সুপারিশ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৩,  3:29 AM

news image

হজ যাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বিমানভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম এবং রত্না আহমেদ অংশ নেন। বৈঠকে হজযাত্রীদের মেডিকেল টিমে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ ডাক্তারদের অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। কমিটি হজযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কার্যক্রমকে দ্রুত সমাপ্তির সুপারিশ করে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন থেকে সৌদি আরবে পবিত্র হজ পালনের কথা রয়েছে।  এ বছর বাংলাদেশ থেকে হজের জন্য সরকারিভাবে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছর সরকারিভাবে হজে যাওয়ার খরচ ধরা হয়েছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং কুরবানি ছাড়া প্যাকেজের খরচ ছিল ৪ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর হজের খরচ দেড় লাখ থেকে ২ লাখ ২১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর (২০২২) জনপ্রতি হজের বিমান ভাড়া ধরা হয়েছিল এক লাখ ৪০ হাজার টাকা। এবার সেটা বেড়ে হয়েছে এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এতে অতিরিক্ত খরচ বেড়ে যায় ৫৭ হাজার ৭৯৭ টাকা। মিনা ও আরাফাতের সার্ভিস বাবদ এবার সৌদি কর্তৃপক্ষকে দিতে হবে জনপ্রতি এক লাখ ৬০ হাজার ৬৩০ টাকা। গত বছর যা ছিল মাত্র ৬১ হাজার ২৩৬ টাকা। এক্ষেত্রে ব্যয় বেড়েছে ৯৯ হাজার ৩৯৫ টাকা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম