ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হজ যাত্রীদের জন্য সুখবর

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৪,  11:36 AM

news image

পবিত্র হজ পালনের জন্য সৌদিতে আগত হজ যাত্রীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। আর তাদের থাকার জন্য আবাসিক ভবনের অনুমতি দিচ্ছে দেশটির সরকার। তারই অংশ হিসেবে ইতোমধ্যে মক্কায় হজ যাত্রীদর জন্য ১ হাজার ৮৬০ ভবনকে অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার (১ মার্চ) সৌদি গভর্নমেন্ট প্যানেলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ। পবিত্র নগরী মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল বলেন, অনুমোদিত আবাসিক ভবনে ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন। শাওয়াল মাস পর্যন্ত আবাসিক ভবনের লাইসেন্স দেওয়া হবে। হিজরি বর্ষ অনুযায়ী শাওয়াল ১০তম মাস। দেশটির হজ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ জানিয়েছে, মক্কায় হজ যাত্রীদের থাকার জন্য লাইসেন্স প্রদানকৃত ভবনের সংখ্যা ৫ হাজার ছাড়াবে। গত বছর বার্ষিক হজ মৌসুমে বিশ্বব্যাপী ২০ লাখ হজ যাত্রী হজ পালন করেন। করোনা মহামারির পর সর্বোচ্চ সংখ্যক মুসল্লি গত বছর হজ পালন করেন। আগামী জুনে অনুষ্ঠিত হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশে পাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না। শুক্রবার (১ মার্চ) থেকে এ বছরের হজ যাত্রীদের জন্য ভিসা প্রদান শুরু হয়েছে, যা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। আগামী ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন হজ যাত্রীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম