ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

হজ যাত্রীদের জন্য বিমানের বিজনেস ক্লাস টিকিট বিক্রির ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  6:54 PM

news image

হজযাত্রীদের আগ্রহ ও চাহিদার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিমানের সম্মুখ কেবিনের আসন অথ্যাৎ বিশেষ হজ ফ্লাইটসমূহে বিজনেস ক্লাস টিকিট বিক্রির ঘোষণা। বিজনেস ক্লাসের টিকিট নিশ্চিকতকরণের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিম্নলিখিত চার্জ/ফি ধার্য করেছে। বাংলাদেশ থেকে শুধু যাওয়ার ক্ষেত্রে জনপ্রতি ১৫০.০০ ইউএসডি অথবা সমপরিমাণ টাকা এবং যাওয়া ও আসার ক্ষেত্রে (একসঙ্গে) ২৫০.০০ ইউএসডি অথবা সমপরিমাণ টাকা। সৌদি আরব থেকে শুধু আসার জন্য ৭০০.০০ সৌদি রিয়াল।     

শর্তসমূহ:

১. সম্মানিত যাত্রীগণ শুধু সম্মুখ কেবিনে আসন পাবেন। সেবার ক্ষেত্রে কোন পার্থক্য থাকবে না।   

২. এই সুযোগ শুধু বিশেষ হজ ফ্লাইটসমূহের জন্য প্রযোজ্য।

বিমানের প্রধান কার্যালয়ের সেলস অফিস, মতিঝিল সেলস অফিস, আশকোনা হজ ক্যাম্পের বিমান সেলস অফিস, বিমান কলসেন্টার এবং সৌদি আরবের জেদ্দা, মদিনা ও মক্কায় অবস্থিত বিমান অফিস থেকে এই সেবা গ্রহণ করা যাবে।    

যোগাযোগ: 

হজ ক্যাম্পের বিমান সেলস অফিস:  

ফোন: +88-02-48963715, +88-02-48963725

মোবাইল: 01777760370, 01777715740  

মতিঝিল ডিস্ট্রিক্ট সেলস অফিসের হজ সেল:  

ফোন:  +88-02-223381244                                 

মোবাইল: 01777760372    

সেলস অফিস (বলাকা):  

মোবাইল: 01777715630-31 

ফোন: +88-02-8901600/ Ext.2135/2136

বিমান কলসেন্টার: 01990997997

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম