ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৬,  5:24 PM

news image

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছর বিমান ভাড়া কিছুটা কমানো হবে। এক লাখ ৫৪ হাজার থেকে কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা করা হতে পারে। আর সরকারি মাধ্যমে হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। এ হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ধরা হয় ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। হজ প্যাকেজ-২ এ খরচ ধরা হয় পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং হজ প্যাকেজ-৩ এ খরচ ধরা হয় চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এছাড়া হজ এজেন্সিগুলোর জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়। এ প্যাকেজের খরচ ধরা হয় পাঁচ লাখ নয় হাজার ১৮৫ টাকা। সরকার অনুমোদিত এ প্যাকেজটি নিয়ে এজেন্সিগুলোকে অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করার সুযোগ দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম