ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: আইজিপি বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল নির্বাচনি প্রচারণা শেষ, বাবা-মায়ের কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি যে দিন থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্বাচন করতে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

হজ পালনে সৌদি আরব গেছেন ১৫ হাজার ৫১৫ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৪,  10:27 AM

news image

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ১৫ হাজার ৫১৫ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে জানানো হয়, সোমবার পর্যন্ত সর্বমোট ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশ ৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১১ হাজার ৭৬৮ জন। হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৩৯টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের নয়টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি। হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৭৪ হাজার আটশ ৯৭টি। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯২ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৮৮ শতাংশ। এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম