ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হজ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি আরব

#

২৫ এপ্রিল, ২০২৪,  12:52 PM

news image

চলতি বছরে জুন মাসের মাঝামাঝি এ বছরের হজ অনুষ্ঠিত হবে। এর আগেই সৌদি আরবের নাগরিক ও দেশটিতে যেসব বিদেশি মুসলিম বাসিন্দা আছেন তাদের জন্য হজ পারমিট দেওয়া শুরু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) থেকে এ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি। স্থানীয় নাগরিক ও বাসিন্দারা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে এই পারমিট তথা অনুমতি সংগ্রহ করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থকে এ তথ্য জানা গেছে। সৌদিবাসীদের জন্য দেশটির হজ মন্ত্রণালয় আবাসন সুবিধার স্তরবিন্যাসের ওপর ভিত্তি করে ৪ হাজার ৯৯ সৌদি রিয়াল থেকে শুরু করে ১৩ হাজার ২৬৫ সৌদি রিয়াল পর্যন্ত মোট চারটি প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজের দাম তিন কিস্তিতে পরিশোধ করা যাবে। এবারের হজ উপলক্ষে ফেব্রুয়ারি মাসেই হজ প্রক্রিয়া সহজ করতে নাগরিক ও অভিবাসীদের জন্য ই-নিবন্ধন চালু করে সৌদি আরব। এ ছাড়া, হজের সময় যেন পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় অতিরিক্ত লোক সমাগম না হয় তা নিশ্চিত করতে আগামী ৬ জুনের মধ্যে সব বিদেশি ওমরাহকারীদের সৌদি আরব ত্যাগের নির্দেশনাও দিয়েছে দেশটি। এ ছাড়াও এবার মানতে হবে বেশকিছু নিয়ম। এর মধ্যে যারা এবার হজে যাবেন এবং তাদের সেবায় যাদের নিয়োগ দেবে সৌদি আরব সরকার তাদের সবাইকেই বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট কিছু টিকা নিতে হবে। ১৮ বছরের বেশি বয়সী লোকদের জন্য কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকা নিতে হবে। বিদেশি হজযাত্রীদের জন্য একটি নতুন কৌশল অনুসরণ করে চলতি বছরের হজের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নতুন কৌশল অনুসারে, হজের পবিত্র স্থানগুলোতে আগে থেকেই দেশগুলোর জন্য আর কোনো নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হবে না। তার বদলে যেসব দেশ আগে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি চূড়ান্ত করবে তাদের আগে নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম