ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

হজ থেকে ফিরে সিনেমার পারিশ্রমিক দাবি নায়িকার

#

বিনোদন প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  1:52 PM

news image

চলতি বছর পবিত্র হজ পালন করেছেন নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। হজে যাওয়ার পর গুঞ্জন চাউর হয় অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি। তবে সালওয়া তখন জানিয়েছিলেন এমন কিছুই না। আগের মতোই অভিনয় চালিয়ে যাবেন তিনি। হজ শেষে দেশে ফিরে অনেকটাই চুপ ছিলেন এই সুন্দরী। তবে শনিবার (২০ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সালওয়া। সেখানে তিনি ‘বুবুজান’ সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক দাবি করেছেন। শান্ত খানের নায়িকা লিখেছেন, কোনো প্রযোজনা সংস্থার কারও ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্ট এর!!! পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়া সংশ্লিষ্ট কেউ আর্টিস্ট-এর পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের অন্যান্য সকল কার্যক্রম অব্যাহত রয়েছে ! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়। উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র পর কয়েকটি সিনেমায় কাজ করছেন সালওয়া। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘বীরত্ব’, ‘বুবুজান’ ও ‘এই তুমি, সেই তুমি’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম