ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

হজে বিমান ভাড়া নির্ধারণ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২২,  8:57 PM

news image

হজ যাত্রী পরিবহন শুরু হবে আগামী ৩১ মে। ৭৫টি ফ্লাইটে ৩১ হাজার যাত্রী পরিবহনের দায়িত্ব বাংলাদেশের এবং বাকিদের পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স। এমন তথ্য জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এ বছর হজে যাওয়ার জন্য বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা করা হয়েছে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মঙ্গলবার (২৬ এপ্রিল) জানায়, হজের বয়সসীমা ৬৫ বছর করায় অনিশ্চয়তায় সাড়ে ১০ হাজার বাংলাদেশি নিবন্ধনকারী।

হজযাত্রীদের মধ্যে যাদের জন্ম ১৯৫৭ সালের ১ জুলাইয়ের পর শুধু সে সব ব্যক্তি এ বছর হজে যেতে পারবেন। ১৯৫৭ সালের ৩০ জুনের আগে যাদের জন্ম তারা এ বছর হজে যেতে পারবেন না। সৌদি সরকার হজ পালনের বিষয়ে এবার বেশ কিছু শর্ত দিয়েছে। যার মধ্যে অন্যতম হলো বয়স ৬৫ বছরের বেশি হলে এবার মিলবে না হজের সুযোগ। যেহেতু গত দুই বছর হজ পালনের সুযোগ বন্ধ ছিল তাই এরমাঝে বেড়ে গেছে আবেদনকারীর সংখ্যা। অনেকে আবার ৬৩ বছর বয়সে আবেদন করে ইতোমধ্যেই পেরিয়ে গেছেন ৬৫'র কোটা। এর আগে সোমবার (২৫ এপ্রিল) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছিলেন, বয়সের কারণে যারা হজে যেতে পারবেন না, তাদের পরিবারের সদস্যরা পাবেন বদলি হজের সুযোগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম