ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

হজে গিয়ে ১৭ হাজারের বেশি মুসল্লি গ্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জুলাই, ২০২৩,  5:00 PM

news image

পবিত্র হজে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীরা ১৭ হাজারের বেশি হজযাত্রীকে গ্রেপ্তার করেছেন। হজ করার অনুমতি না থাকায় এবং স্থানীয় আইন ভঙ্গ করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩০ জুন) পর্যন্ত গ্রেপ্তার অভিযান চলে। শনিবার (১ জুলাই) সৌদি প্রেস এজেন্সি এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। রিপোর্টের বরাত দিয়ে সৌদি আরবের পাবলিক নিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামি বলেন, অবৈধভাব হজ করতে আসায় ১৭ হাজার ৬১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে স্থানীয় আইন ভঙ্গ ও সীমান্ত নিরাপত্তা আইন না মানায় ৯ হাজার ৫০৯ জনকে এবং ভুয়া হজ ক্যাম্প পরিচালনা করায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে পবিত্র মক্কা সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, হজ করার জন্য তাদের কোনো অনুমিতপত্র ছিল না। এ ছাড়া লাইসেন্স না থাকা ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি গাড়ি মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। হাজিদের বহন করা ৩৩জন গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। এসব চালকদের হজের জন্য কোনো অনুমতি ছিল না। তাদেরকে গ্রেপ্তারের পর বিচারের জন্য পাঠানো হয়। আল বাসামি আরও বলেন, এ বছর হজে হাজিদের নিরাপত্তার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। এ ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান কাজ করে। হাজিরা আমাদের মেহমান। আমরা তাদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করছি। সূত্র : আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম