ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

হজে গিয়ে হাসপাতালে ভর্তি ১৮ বাংলাদেশি

#

২২ মে, ২০২৫,  6:09 PM

news image

পবিত্র হজ পালনে এ বছর সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৬২ জন বাংলাদেশির অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বর্তমানে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, এবারের মৌসুমে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিন থেকে জানা গেছে এসব তথ্য। বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাপ্রাপ্ত মোট হজ যাত্রীর সংখ্যা ৬২ জন। সেখানে বর্তমানে ভর্তি হজযাত্রীর সংখ্যা ১৮ জন। এ ছাড়া, সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে দেওয়া স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ২০ হাজার ৩৬৭টি।বুলেটিনে আরও বলা হয়, এবারের মৌসুমে হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় পাঁচজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম