ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

হজে গিয়ে ভিক্ষা করা সেই মতিয়ার কারাগারে

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২২,  2:48 PM

news image

বেসরকারিভাবে হজে গিয়ে সৌদিতে ভিক্ষুক করা সেই মতিয়ার রহমান ওরফে মিন্টুকে ঢাকার বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার হজ শেষে ফেরার সময় ঢাকার বিমানবন্দর থেকে ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিন্টুকে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠান। আজ মঙ্গলবার ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ডিসি জাফর বলেন, ‘গত ৩০ জুলাই ঢাকাকার সিএমএম আদালতে করা জিডি অনুযায়ী ৫৪ ধারায় মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তাঁর আচরণে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে প্রতিবেদন আনা হয়েছে।

’ ৫৪ ধারার আবেদনে উল্লেখ করা হয়, আসামি গত ১৮ জুন ধানসিঁড়ি ট্রাভেলসের মাধ্যমে হজে সৌদিআরব যান। এরপরে হজ না করে ভিক্ষাবৃত্তি শুরু করেন। ভিক্ষাবৃত্তির খবর পেয়ে মদিনা পুলিশ গ্রেপ্তার করে। এরপরে হজ পুলিশের এজেন্সির মাধ্যমে জামিনে মুক্তি পান। বিষয়টি দেশীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। এতে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। জানা গেছে, মিন্টুকে গত শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত। এ মামলায় ওই দিন জামিনের আবেদন করেন ঢাকা বারের আইনজীবী আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদের অ্যাসোসিয়টের সদস্য কামরুজ্জামান সুমন এনটিভি অনলাইনকে বলেন, ‘আসামির দুই হাত নেই। তবে, তার বেশ কয়েকটি বাড়ি রয়েছে। আসামির আত্মীয়-স্বজনদের কাছ থেকে এসব জানা গেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম