ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জনসভা, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের বিদ্বেষহীন মন জান্নাতের পথ সুগম করে প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হলো নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের

হজে গিয়ে এখন পর্যন্ত ১২ বাংলাদেশির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২৪,  11:10 AM

news image

পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়ে দুই সপ্তাহের ব্যবধানে ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। যার মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১ জন। মক্কায় মারা গেছেন ৯ জন ও মদিনায় ৩ জন। শুক্রবার (৭ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। জানা যায়, গত ২৫ মে থেকে দুই সপ্তাহের ব্যবধানে মক্কা ও মদিনার স্থানীয় বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো আসাদুজ্জামান (৫৬), মো. মোস্তফা (৮৯), কুড়িগ্রাম জেলার লুফতর রহমান (৬৫), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪), রাজধানী ঢাকা জেলার নবাবগঞ্জের মুরতাজুর রহমান (৬৩), কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার মোঃ জামাল উদ্দিন (৬৯), কুমিল্লা জেলার ইমাম ভুঁইয়া (৬৫), ঢাকা জেলার মোহাম্মদ শাহজাহান (৪৫), কক্সবাজার জেলা রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১),কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার মকসুদ আহমদ (৬১), ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম (৫৭) ও ফরিদপুর জেলার মমতাজ বেগম (৬৩)। হেল্পডেস্কের তথ্যমতে, হজ পালনের জন্য এখন পর্যন্ত (৭ জুন রাত ২টা ৫৯) পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৬৭ হাজার ১৩৮ জন হজযাত্রী। মোট ১৭২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬২ হাজার ৫৮৮ জন। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে। জানা গেছে, এ পর্যন্ত মোট ১৭২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯০টি, সৌদি এয়ারলাইনসের ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম