ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

হজে গিয়ে এখন পর্যন্ত ১০ বাংলাদেশির মৃত্যু

#

২৬ মে, ২০২৫,  11:31 AM

news image

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৬৩টি ফ্লাইটে ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৫টি ফ্লাইটে গেছেন ৩২ হাজার ৩৪৭ জন। এ ছাড়া সৌদি এয়ারলাইন্সের ৫৭টি ফ্লাইটে ২১ হাজা ৯০৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে গেছেন ৮ হাজার ৬২৮ জন। হজ বুলেটিনে আরও বলা হয়, এখন পর্যন্ত সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৩০০ জন। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী। গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে। উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ হবে ১০ জুলাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম