ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু

#

১৮ মে, ২০২৬,  7:22 PM

news image

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়া দুই হজযাত্রী হলেন— ফেনীর সোনাগাজীর বাসিন্দা সাজেদা বেগম (৫৬) এবং ঢাকার তেজগাঁওয়ের বাসিন্দা এন এম মনিরুল হক (৪৪)। এ নিয়ে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। নিহতদের মধ্যে ১২ পুরুষ ও ৫ নারী। হজ অফিস সূত্রে জানা গেছে, সাজেদা বেগম মদিনায় স্বাভাবিকভাবে মারা যান। অন্যদিকে এন এম মনিরুল হক মক্কায় অবস্থানকালে মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুর কারণ স্বাভাবিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে সোমবার সকাল পর্যন্ত মোট ৬২ হাজার ৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৮৪ জন। হজ অফিস জানিয়েছে, এখন পর্যন্ত ১৬১টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিতে সৌদি আরবে স্থাপিত বাংলাদেশি মেডিকেল টিমের কার্যক্রমও চলমান রয়েছে। এখন পর্যন্ত চিকিৎসাকেন্দ্রগুলো থেকে ৩৪ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৭ হাজার ৯৮৮টি সেবা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সৌদি আরবে সমবেত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম