ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জুলাই, ২০২২,  7:10 PM

news image

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) মৃত্যু ওই ব্যক্তির নাম তপন খন্দকার। তিনি ঢাকার লালবাগের বাসিন্দা। ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, তপনের পাসপোর্ট নম্বর ইই০৫৪০২৪৬। তার পিলগ্রিম আইডি নম্বর ১৪৫৯০১৭। আর পাসপোর্ট অনুযায়ী তপনের বয়স ৬২ বছর। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছর হজ করতে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত জন পুরুষ ও তিন জন নারী। আট জনের মৃত্যু হয়েছে মক্কার। আর দুই জনের মৃত্যু হয়েছে মদিনায়। সেখানে বলা হয়েছে, এ পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন। সৌদিতে পৌঁছানো ফ্লাইটের সংখ্যা ১৩৯টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৯টি ফ্লাইট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম