ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

হজযাত্রীদের সৌদির ইমিগ্রেশন হবে ঢাকাতেই

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২২,  6:06 PM

news image

পবিত্র হজে যেতে সৌদির ইমিগ্রেশন ঢাকাতেই করতে পারবেন বাংলাদেশি হজযাত্রীরা। এ লক্ষ্যে আজ রোববার (১৩ নভেম্বর) ‘রুট টু মক্কা সার্ভিস’ নামে একটি চুক্তি সই হবে। এই চুক্তি সই হলে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি যাত্রা আরও সহজ ও ঝামেলামুক্ত হবে। শনিবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। করোনাভাইরাস মহামারির আগে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মানুষ হজ পালন করতে সৌদি আরবে যেতেন। যাদের মধ্যে এক লাখের বেশি থাকত বাংলাদেশি। যেসব দেশের হজযাত্রীর সংখ্যা বেশি তারা বিশেষ ব্যবস্থায় সৌদির ইমিগ্রেশন প্রক্রিয়া নিজ নিজ দেশেই করে থাকেন। ফলে ওই সব দেশের হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে বিমানবন্দরে বসে থাকতে হয় না। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো বন্দোবস্ত না থাকায় জেদ্দায় পৌঁছানোর পর হজযাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। সেই বিড়ম্বনার অবসানে ২০১৯ সালে সৌদির ইমিগ্রেশন কর্মকর্তাদের ঢাকায় এনে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু নানা জটিলতায় তা আটকে যায়। এদিকে দুই দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ। শনিবারই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোববার রুট টু মক্কা সার্ভিস নামে একটি চুক্তি সই হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম