ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল

হজযাত্রীদের করোনা টিকা নেওয়ার নির্দেশ

#

২৯ এপ্রিল, ২০২৩,  10:34 AM

news image

চলতি বছরও যারা হজে যাবেন তাদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। এজন্য হজে যেতে ইচ্ছুকদের দ্রুত করোনা প্রতিরোধী টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে ২০২৩ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। আগামী ২১ মে হজের ফ্লাইট নির্ধারিত রয়েছে। তাই আগামী ৬ মে থেকে হজযাত্রীদের টিকা প্রদান কার্যক্রম শুরু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বরাবরও এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে হজের আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে। মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করা বাধ্যতামূলক। কোনও আবেদনকারী যদি তা না করেন তাহলে তাকে হজের অনুমোদন দেওয়া হবে না। চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছর ২৭ বা ২৮ জুন পালিত হবে পবিত্র হজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম