ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

হচ্ছে না ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৪,  4:23 PM

news image

দেশের বিভিন্ন স্থানে থানায় হামলার ঘটনায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ১১ আগস্টের (রবিবার) এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবার (৬ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি জানান, এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব না। আগামীকাল (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হবে। বিভিন্ন থানায় পাঠানো আমাদের প্রশ্নপত্র পুড়ে গেছে। এগুলো এখন নতুন করে ছাপাতে হবে। উল্লেখ্য, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ফের স্থগিত করা হয়েছে পরীক্ষা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম