ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা আরও ৪৫ দিন বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বরগুনার ​বামনায় ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত ডাল-ছোলা খেলে কমতে পারে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ বিশ্ববাজারে হঠাৎ সোনার দামে বড় পতন, নেপথ্যে যে কারণ পর্তুগালে ট্রেনের ধাক্কায় প্রবাসী বাংলাদেশি নিহত ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত ২ ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

সয়াবিন তেলের দাম শিগগিরই সমন্বয়: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২২,  1:14 PM

news image

সার্বিক বিষয় পর্যালোচনা করে শিগগিরই সয়াবিন তেলের দাম আবার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভাশেষে তিনি এ কথা জানান।বাজারে চিনি সংকটের প্রসঙ্গে তিনি বলেন, গ্যাসের চাপ বাড়লে দু-একদিনের মধ্যে চিনির উৎপাদন ও সরবরাহ বাড়বে এবং শিগগিরই সরকার নির্ধারিত দামে বাজারে চিনি পাওয়া যাবে। বাণিজ্যমন্ত্রী বলেন,

বৈশ্বিক সংকটের কারণেই মানুষের কষ্ট হচ্ছে। সময়টা যে খারাপ যাচ্ছে সে কথা অস্বীকার করার উপায় নেই। তবে সে ক্ষেত্রে সরকার এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করে যাচ্ছে।এমন পরিস্থিতিতে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে ৩ অক্টোবর সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে দেয় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম অনুযায়ী, বোতলজাত এক লিটারের দাম ১৭৮ টাকা ও ৫ লিটারের দাম ৮৮০ টাকা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম